আন্তর্জাতিক

উ. কোরিয়ায় চীনা পর্যটকবাহী বাস নদীতে, নিহত ৩৬

উত্তর কোরিয়ায় চীনা পর্যটকবাহী একটি বাস সেতু থেকে নদীতে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে হোয়াংহে প্রদেশে সেতু থেকে বাসটি নিচে পড়ে যায়। খবর রয়টার্সের।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে চীনের ৩২ জন ও উত্তর কোরিয়ার ৪ জন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশি দেশটিতে বাস দুর্ঘটনায় তাদের বেশ কয়েকজন নাগরিক হতাহত হয়েছেন। উত্তর কোরিয়ার চীনা দূতাবাসের কর্মকর্তারা এ ঘটনার তদারকি করছে।

উত্তর কোরিয়ায় বছরে যত পর্যটক ভ্রমণ করে তার ৮০ শতাংশই চীনের। দেশটি পর্যটন থেকে ৪৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বছরে।

এর আগে সোমবার সকালে চাইনা গ্লোবাল টিভি নেটওয়ার্ক একটি টুইটে নিহতের সংখ্যা ৩০ জন উল্লেখ কর হলেও পরে টুইটটি মুছে দেয়া হয় তারা।