উত্তরায় ভবন থেকে বোমা উদ্ধার
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বিকালে ১৩ নম্বর সড়কের একটি বাড়ির নিচতলায় বোমাগুলো পাওয়া গেছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল টিম কাজ করছে বলে জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের উপ কমিশনার কাজী শফিকুল আলম।
তিনি বলেন, গোপন তথ্যে আমরা বোমাগুলো পেয়েছি। বোম্ব ডিসপোজাল টিম কাজ করছে। পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে, এগুলো কী ধরনের বিষ্ফোরক।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, মূলত উদ্ধার কাজ করছে ডিবি পুলিশ। আমাদের থানা পুলিশের সদস্যরা সেখানে রয়েছে। আমরা জানতে পেরেছি, কয়েকটি ককটেল সদৃশ্য অবিষ্ফোরিত বোমা পাওয়া গেছে। সেগুলো উদ্ধারে কাজ চলছে।
সন্ধ্যার পর থেকে বোম্ব ডিসপোজাল টিম সেখানে কাজ করছে বলে জানিয়েছেন তপন চন্দ্র সাহা।
তবে এই বোমা এখানে কিভাবে এলো? কোনো নাশকতার জন্য হয়েছিল কি সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

You must be logged in to post a comment.