leadnewsসারা দেশ

আড়াইহাজারে ফাঁসির দাবীতে মানববন্ধন

অন্তরঃ পরকীয়া দেখে ফেলায় নিজ সন্তানকে পুড়িয়ে মারার ঘটনায় ঘাতক মা ও তার কথিত প্রেমিক মোমেনের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ আড়াইহাজার উপজেলার সর্বস্তরের জনতা।

আজ সোমবার স্থানীয় ৩৫ নং বাড়ৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত স্কুলছাত্র হৃদয় মিয়ার সহপাঠি, শিক্ষক, আড়াইহাজার উপজেলার শিক্ষক সমিতির সভাপতি, উচিতপুরা ইউনিয়ন যুবলীগের সভপতি, সাধারণ সম্পাদক, যুগ্মসাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।

গত শুক্রবার দুই সন্তানের শরীরে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় ঘাতক মা শেফালী আক্তারকে পুলিশ গ্রেফতার করলেও এখনও পর্যন্ত আটক হয়নি প্রেমিক রাশেদুল ইসলাম মোমেন। শুক্রবার রাতে সন্তানের শরীরে আগুন লাগানোর ঘটনায় ৯ বছরের হৃদয় মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয় ৭ বছরের জিহাদকে।

সূত্রমতে, আড়াইহাজার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী শেফালী আক্তারের সঙ্গে মোমেনের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। প্রতিরাতেই ভাবি শেফালী বেগমের ঘরেই রাতযাপন করতো। ঘটনাটি এলাকায় জানাজানি হলে এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। Photo Credit Anamul Haque