আলফালাহ ব্যাংক লিমিটেডে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক আলফালাহ লিমিটেড। ব্যাংকটি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে ১০ জনকে নিয়োগ দেবে। তবে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা মাস্টার্স পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, সিলেট ও চট্টগ্রামে নিয়োগ দেওয়া হবে।
যেকোনো বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে উক্ত পদে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত।
সূত্র : জাগোজবস ডটকম

You must be logged in to post a comment.