“আমাগো আব্বা কই?আমরা আব্বার কাছে যামু”
ডেমরা নিউজঃ “আমাগো আব্বা কই?আমরা আব্বার কাছে যামু” এভাবে কান্নারত অবস্থায় ডেমরার ষ্টাফকোয়াটার এলাকায় থেকে লিমন (৭),পিতা ঃরিপন ও শফিকুল (৭),পিতা ঃ মো খলিল দুই জন হারিয়া যাওয়া পথ শিশুকে পাওয়া গেছে। আজ ৮ই মে রাত ৮ ঘটিকায় পাওয়া শিশু দুটিকে।
জিঙ্ঘাসাবাদে জানা যায় উভয় তারা নারায়ণগঞ্জের বেলনগর থেকে পথ ভুলে এখানে এসেছে। এছাড়া শিশু দ্বয় স্থানীয় কুতিবআলী স্কুলের ছাএ বলে জানায় তারা ।এ বিষয়ে জানতে চাইলে রামপুরা ট্রাফিকের জোনের টি আই বিপ্লব ভৌমিক জানায় আমি ওদের সকল তথ্য জেনে ডেমরা থানার এস আই আতিক এর মাধ্যমে তাদের স্বজনদের খোঁজার চেষ্টা করছি
।আপনারাও সহযোগিতা করুন।শিশু দুটির বাবার সন্ধান কারো কাছে জানা থাকলে ডেমরা থানার এস আই আতিক এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

You must be logged in to post a comment.