আতিয়া মহলে বড় জঙ্গির আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা: আতিয়া মহলে বড় কোনো জঙ্গি থাকতে পারে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।
ওই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
মন্ত্রী বলেন, “সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে বড় কোনো জঙ্গি থাকতে পারে। বাংলাদেশের কোথাও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো সদস্যের অস্তিত্ব পাওয়া যায়নি। জঙ্গিবিরোধী অভিযানে দেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর।”
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে আতিয়া মহল ঘিরে রাখে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের।
আজ সকাল ৭টার দিকে আতিয়া মহলের আশপাশে চার কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন

You must be logged in to post a comment.