Uncategorized

আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় হবে-ওবায়দুল কাদের

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামনের নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত। আর আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় হবে।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ছয় দফা দিবসের আলোচনায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বুধবার এক প্রার্থনা সভার পর ফখরুল বলেন, ‘যদি সহায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন দেয়, কোনো দিনই তারা ৩০টার বেশি আসন পাবে না।’

এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া ২০০৮ সালের বক্তব্যে বলেছিলেন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। আজকে বিএনপি মহাসচিব ঐ বক্তব্যের পুনরাবৃত্তি করছেন।’

কাদের বলেন, সামনের নির্বাচনে বিএনপির হারবেই। তিনি বলেন, ‘বিএনপি  সামনের নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে কিনা জানি না, তবে তাদের পরাজয় নিশ্চিত। আমাদের হ্যাটট্রিক বিজয় ও বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।’

বিএনপি ছয় দফা দিবস পালন না করার সমালোচনাও করেন কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের অন্যতম দিন ছিল ছয় দফা। আওয়ামী লীগ ছাড়া এই দিবস আর কেউ পালন করে না। এই ছয় দফা দিবসটি যারা পালন করে না, তারা ৭ মার্চও পালন করে না। আর যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা এই ৭ জুন, ৭ মার্চ পালন করে না।’

ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন।

They explored several other possible explanations for the difference perhaps the better performing group were better prepared, or more motivated because they didn’t want extra homework and ruled https://www.justbuyessay.com/ those out in their analysis