leadnewsখেলা

আইপিএল খেলতে মুম্বাইয়ে মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর টেস্ট স্কোয়াডে না থাকার কারণে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। আর আগামীকাল থেকে শুরু হওয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) অংশ নিতে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের নজির ছিল না বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়ে সেই ইতিহাসই গড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ হারের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে এবার ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজও জিতেছেন তামিম ইকবাল খানরা।

মুমিনুল হকের নেতৃত্বে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। শুরু হবে আগামী ৩১ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দুদল মুখোমুখি হবে এপ্রিলের ৮ তারিখে।

এতদিন দলের সঙ্গে থাকতে চান না টেস্ট স্কোয়াডে না থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন এবং নাসুম আহমেদ। তাই শুক্রবার সকালেই ঢাকায় চলে এসেছেন তারা। বিশ্রামপর্ব শেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে নিজ নিজ দলের সঙ্গে যোগ দেবেন তারা।

মাহমুদউল্লাহদের সঙ্গে দেশ দক্ষিণ আফ্রিকা ছেড়েন টাইগার পেসার মোস্তাফিজুর রহমানও। তবে দেশে ফেরেননি এই বাঁ-হাতি বোলার। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলার জন্য সোজা মুম্বাইয়ে পাড়ি জমিয়েছেন মোস্তাফিজ। ইতিমধ্যে সেখানে পৌঁছেও গিয়েছেন এই বাংলাদেশি বোলার।

গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেললেও এবার দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজ। নিলামে আগের দল দিল্লি তাকে কিনতে আগ্রহ প্রকাশ না করলেও সুযোগ হাতছাড়া করেনি দিল্লি। ভিত্তিমূল্য দুটি কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছে ফ্রাঞ্চাইজিটি। তবে দিল্লির প্রথম ম্যাচে মোস্তাফিজকে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে।

কাটার মাস্টারকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিট্যালস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘দ্য ফিজ এবং তার সকল বৈচিত্র চলে এসেছে। দিল্লি ক্যাপিট্যালস পরিবারে স্বাগতম মোস্তাফিজুর রহমান।’