leadnewsডেমরা

অবৈধ দখল ও সন্ত্রাস-মাদক নির্মূল করে আধুনিক মডেল ওয়ার্ড গড়তে চায়- আলহাজ্ব মো: হানিফ তালুকদার

ডেমরা নিউজ: ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ডের অবৈধ দখল ও সন্ত্রাস-মাদক নির্মূল করে একটি আধুনিক মডেল ওয়ার্ড গড়তে চায় সাবেক সারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক রেডিও মার্কার কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মো: হানিফ তালুকদার ।
এলাকার স্কুল-কলেজ,মসজিদ,মাদরাসাসহ নানান সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন আলহাজ্ব মো. হানিফ তালুকদার। শিক্ষিত সৎ, যোগ্য ও দানবীর হিসবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক হিসেবে এলাকার সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজি নির্মূল করতে ভ’মিকা রেখে ও সরকারের মাদকের বিরুদ্বে ০% টলারেন্স পক্ষে কাজ করে যাচ্ছেন তিনি।
সরেজমিনে ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ৬৬ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা, কোন সড়কের পাশে ফুটপাত নেই। অভ্যন্তরীণ পানি নিস্কাশন খালসহ অন্যান্য অবৈধ দখল, সামান্য বৃষ্টিতেই স্থায়ী জলাবদ্ধতা, সন্ত্রাস-মাদকসহ নানা সমস্যায় জর্জরিত এ ওয়ার্ড। তাছাড়া সুষ্ঠ স্যুয়ারেজ ব্যবস্থানা এখানকার বড় ফ্যাক্টর। ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় জলজট, খানাখন্দ সড়ক, অতিরিক্ত মশা-মাছি, নোংরা পরিবেশ, যত্রতত্র ময়লার ভাগাড়সহ নাগরিক সমস্যায় রয়েছেন অধিবাসীরা।
মো: হানিফ তালুকদার বলেন, আমি নির্বাচিত হলে ৬৬ নম্বর ওয়ার্ডের সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজি বন্ধকরা, অবৈধ দখল মুক্ত, জলবদ্ধতা, নির্মূল করবো। এছাড়াও বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাকে আরও গতিশীল রেখে নাগরিক দুর্ভোগ লাঘবের মাধ্যমে একটি আধুনিক মডেল ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।
এ বিষয়ে এলাকার ভোটারেরা জানান, প্রার্থী আলহাজ্ব মো: হানিফ তালুকদার সৎ, যোগ্য ও দানবীর। এলাকার স্কুল-কলেজ,মসজিদ,মাদরাসাসহ বিভিন্ন সামাজিক কাজে সে নিজ দায়িত্বে এগিয়ে এসে সাহায্য সহযোগিতা করেছে। তিনি কাউন্সির নির্বাচিত হলে এ ওয়ার্ডের উন্নতি হবে।