অন্যকোন নদীর নয়, তিস্তার জলই চাইঃএরশাদ
কোচবিহার: অন্যকোন নদীর নয়, তিস্তার জলই প্রয়োজন৷ বুধবার কোচবিহার সফরে গিয়ে ফের একবার এই দাবিই করে করেছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মুহম্মদ এরশাদ।
আজ কোচবিহার রাজবাড়ি ঘুরতে এসেছিলেন তিনি৷সেখানে সাংবাদিকরা তিস্তার জল বণ্টন নিয়ে তাঁকে প্রশ্ন করেন৷ কেননা, গতকালই কোচবিহারের জনসভায় আত্রেয়ীর জল বাংলাদেশ আটকে রেখেছে বলে যে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ সেই দাবি খারিজ করে দেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি৷ মন্তব্য করেন, ‘‘আমরা চাই, তিস্তা চুক্তি হোক৷ তবে, অন্যকোন নদীর নয়, তিস্তার জলই প্রয়োজন বাংলাদেশের৷’’গত ২৩ এপ্রিল বাংলাদেশ থেকে নিজের জন্মভূমি কোচবিহারের দিনহাটাতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তিনি। এরপর আজ কোচবিহারে এসে রাজবাড়িতে ঘুরতে আসেন। সেখানে কিছুক্ষণ দেখার পর তিনি কোচবিহার জেলা ব্যবসায়ি সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন৷ ব্যবসায়ী সমিতির পক্ষে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে কোচবিহার হয়ে যোগাযোগের বাড়ানোর দাবি করেন তাঁরা। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথাও বলবেন বলে জানান এরশাদ।সংবাদ মাধ্যম

You must be logged in to post a comment.