অনুশীলনে সাকিব
ক্রিকেট জগতের আলোচনার কেন্দ্রে এখন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে টাইগার এই তারকাকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক। এরইমধ্যে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব। যদিও ঢাকায় বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন তিনি।
এমন আলোচনা-সমালোচনার মাঝেই মিরপুরে এলেন টাইগার এই তারকা। বুধবার সকাল ৯টা নাগাদ মিরপুরের হোম অব ক্রিকেটে আসেন তিনি।
যদিও বোর্ডের কারো সঙ্গে দেখা করতে আসেননি সাকিব। হালকা ওয়ার্ম আপের পর চলে যান ইনডোরে। সেখানে একজন থ্রোয়ারকে নিয়ে নেটে ব্যাটিং করেন তিনি। এ সময় অনেক বেশি বাউন্স এবং শরীরের দিকে ছুটে আসা বলে অনুশীলন করতে দেখা যায় সাকিবকে। মূলত আইপিএলের দল কেকেআরের সঙ্গে যোগ দেওয়ার আগে নিজেকে কিছুটা প্রস্তুত করার জন্যই এ অনুশীলন করেন তিনি।
এ মাসের শেষ দিকে কলকাতা নাইট রাইডার্সের মুম্বাই ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।


You must be logged in to post a comment.