অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা।
অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষায় গত ৯-১০-২৪ইং তারিখে প্রকাশিত শিক্ষক কল্যাণ ট্রাস্টে লুটপাট শিরোনাম সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মনগড়া যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে আমার যে বক্তব্য লিখেছে সেটা আমার নয়।
আমার বক্তব্য না নিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলুদ সাংবাদিকতা ছাড়া আর কিছু নয়।
প্রকৃত তথ্য হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাকে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের একজন সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
সে কারণে বোর্ড এর কয়েকটি মিটিং এ আমি উপস্থিত ছিলাম। কমিটির সভাপতি ছিলেন শিক্ষাসচিব। তিনি আমাকে কল্যাণ বার্তার সহ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন।
পত্রিকাটি কল্যাণ ট্রাস্ট অফিস থেকে বের করা হয়েছে। সেখানে আমি কি করে টাকা আত্মসাৎ করেছি বিশেষটি বোধগম্য নয়।
আশা করছি দৈনিক শিক্ষা এ ধরনের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদটি তার পোর্টাল থেকে সরিয়ে নিবে।
ধন্যবাদ
মোঃ হারুন অর রশিদ
সভাপতি
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন।
