অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে ফেইসবুকে হত্যার হুমকি
বিশেষ প্রতিনিধিঃ :মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ করায় সাবেক ছাত্র নেতা, জাতীয় শিক্ষক নেতা, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে ফেইসবুকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে আশুগঞ্জ উপজেলা সচেতন নাগরিক সমাজ। ১২ আগস্ট রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্ত্বরে উপজেলা সচেতন নাগরিক সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা একে অপরের হাত দরে দীর্ঘ মানববন্ধনের সূচনা করেন। এসময় আশুগঞ্জ স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহানার কুদ্দুস ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বঙ্গবন্ধু কারিগরি কলেজের সিনিয়র প্রভাষক মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা রাফি হোসেন শিয়ন, রোটারী ক্লাব অব আশুগঞ্জের সভাপতি সাইফুল ইসলাম বাবুল। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে হুমকি দাতাকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ নেতা কামাল মুন্সী, খোকন মাদুর, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন মেম্বার, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউছার মেম্বার, ছাত্রলীগ নেতা দিদার, সাগর মুন্সি, পায়েল মুন্সি, মারুফ হাসান, উজ্জ্বল, রাসেল, প্রবাদ, নিশাদ, আশিক, মুন্না, সুমন প্রমূখ।

You must be logged in to post a comment.