leadnewsসারা দেশ

আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস উপলক্ষে
রূপগঞ্জে আলোচনা সভা
জাহাঙ্গীর আলম হানিফঃ আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজ্বী মোঃ এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার তারাব পৌরসভার এখলাছ নগর এলাকায় হাজ্বী মোঃ এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় শ্রেষ্ট শিক্ষানুরাগী ও গেজেটভুক্ত সমাজসেবক মারুফ শারমিন স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব লায়ন মোঃ মোজাম্মেল হক ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজ্বী মোঃ এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মারুফা আক্তার। এ সময় বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন মোঃ মোজাম্মেল হক ভুইঁয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ শহিদুল্লাহ ভুইয়াঁ, মারুফ শারমিন মেমোরিয়াল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফারহানা আফরোজ, এখলাছ উদ্দিন ভুইঁয়া কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের অধ্যক্ষ ফরহাদুল কবির প্রমুখ। এ সময় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা বাংলায় রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।