মো হারুন-অর-রশিদঃপ্রতি বছরের মতো এবারও রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানাধীন (ঢাকা ৫ নিবাচনী) এলাকায় যথাযথ মযাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কমসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ রোববার সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এণ্ড কলেজে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ আবু ইউসুফ সভাপতিত্বতে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।
অপরদিকে দনিয়ায় এ কে স্কুল এণ্ড কলেজে স্বাধীনতা দিবসের গান ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনব্যপী নৃত্য, যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানের মধ্যদিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ সামছুল হক খান সভাপতিত্বতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ৫ আসনের সাংসদ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন স্কুল এণ্ড কলেজের চেয়ারম্যান মশিউর রহমান মোল্লা সজল। বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজ সেবক মুকুল মৃধা, মান্নান স্কুলের সভাপতি গোলাম মোশেদ অরুন, আনোয়ার হোসেন, হানিফ তালুকদার প্রমুখ। এছাড়াও দনিয়া বিশ্ববিদ্যালয়, সামসুল হক খান স্কুল এণ্ড কলেজ, মাতুয়াইল হাই স্কুলসহ বিভিন্ন স্কুল এণ্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

You must be logged in to post a comment.