সিদ্ধিরগঞ্জে এক হাজার ৮০ পিস ইয়াবাসহ আটক
সিদ্ধিরগঞ্জে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক লিটন কক্সবাজার জেলার গোল দিঘির পাড় এলাকার মৃত আজগর আলির ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাসেল আহমেদ জানান, সকালে জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় চেক পোস্ট বসানো হয়। এসময় লিটনের দেহ তল্লাশি করে এক হাজার ৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

You must be logged in to post a comment.