শুরুতেই মাশরাফির আঘাত
ডাম্বুলা: স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ফিল্ডিং করছে টাইগাররা। তৃতীয় ওভারের মাথায় প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার দানুস্কা গুনাথিলাকা (৯)।
এই প্রতিবেদন লিখা অবধি শ্রীলঙ্কার সংগ্রহ ১8ওভারে ১ উইকেট হারিয়ে 91 রান। ব্যাট করছেন উপুল থারাঙ্গা (42)ও কুশলে মেন্ডিস (28) রানে।এই মাঠেই তিনদিন আগে অনুষ্ঠিত প্রথম ম্যাচে লঙ্কানদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১-০ তে লিড নেয় টাইগাররা।
বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে একাদশে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। বাদ পড়েছেন সাচিথ পাথিরানা, লক্ষণ সান্দাকান ও লাহিরু কুমারা। পেস শক্তি বাড়াতে দলে ফিরেছেন অভিজ্ঞ নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপ।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার কথা থাকলেও হাতের ইনজুরিতে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। তার জায়গায় ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দানুস্কা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসিলা গুনারাত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ।

You must be logged in to post a comment.