র্যাব-১০ এর অভিযান ডেমরায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
ডেমরা নিউজঃডেমরায় র্যাব-১০ এর অভিযানে মো. ফারুক হোসেন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা বড়ি যার অনুমান মূল্য ৫১ হাজার টাকা, নগদ ১৫৮০ টাকা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব সদস্যরা। রোববার বেলা ১১ টায় তাদে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার দেইল্লা কাঁচা বাজার সংলগ্ন থেকে ইয়াবা বিক্রির সময় ফারুককে গ্রেফতার করা হয়েছে। ফারুক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন চনপাড়ার (পূনর্বাসন কেন্দ্র) হারুন মিজির ভাড়াটিয়া বরিশালের হিজলা থানার দরদূর্গাপুর গ্রামের নুর ইসলামের ছেলে। এ বিষয়ে শনিবার দিনগত রাত সোয়া ২ চার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারুকের বিরুদ্ধে মামলা করেন র্যাব-১০। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান।

You must be logged in to post a comment.