leadnewsসারা দেশ

রূপগঞ্জে সাংবাদিক পূত্র রিফাত হাসান হত্যাকারী কোর্ট থেকে জামিনে এসে বাদীকে হত্যার হুমকি,মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী সাংবাদিক পূত্র রিফাত হাসান হত্যার প্রধান আসামী রিফাত ভুইয়া কোর্ট থেকে জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি ও মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে নারায়ণঞ্জের রূপগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপকন্ঠের নির্বাহী সম্পাদক ছাত্তার আলী সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, নিহত রিফাতের পিতা ভোরের কাগজের রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম, মা রেখা বেগম, চাচা ওয়াদুদ মিয়া সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, গত একমাসের বেশী অতিবাহিত হলে একজন আসামী ছাড়া পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারছেনা। এদিকে গ্রেফতারকৃত আসামী আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ফের বাদীকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন বাবে হুমকী-দুমকী দিচ্ছে। রিফাত হাসান হত্যার প্রধান আসামী রিফাত ভুইয়ার জামিন বাতিল ও মামলার অন্যান্য আসামী নাহিদ, মৃদুল, রাশেদ, বাবুকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাসির দাবী জানান। এর আগে গত পহেলা আগষ্ট ঈদ-উল আযহার দিন রিফাত হাসানকে নির্মম ভাবে হত্যা করা হয়।