রূপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রূপগঞ্জ:রুপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল বাতেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উপজেলার ভাওয়ালিয়াপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। আব্দুল বাতেন নীলফামারি জেলার ডিমলা থানার চাপানি এলাকার মুরাদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ভাওয়ালিয়াপাড়া এলাকার আব্দুল মালেক নামের এক ব্যক্তির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন আব্দুল বাতেন। এসময় নীচ হতে দোতলা বিল্ডিংয়ের ছাদের উপর রড উঠানোর সময় পার্শবতী বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাতেন মারা যান। এ ব্যপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

You must be logged in to post a comment.