রূপগঞ্জে কায়েত পাড়ায় ভোটারদের সঙ্গে প্রার্থীদের উঠান বৈঠক ও মতবিনিময় ॥
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কায়েত পাড়ার ভোটারদের সঙ্গে তিন প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে মাঠে উঠান বৈঠক অনুষ্ঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারনার শেষ মূহুর্তে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী,ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ¦ শাহজাহান ভুইয়া (নৌকা ) মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ শাখার (ভিপি) শাহরিয়ার পান্না সোহেল (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যানরা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা (হাঁস) প্রমুখ।
এ সময় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউপি সদস্য মোশারেফ মেম্বার, ওমর ফারুক ভুইয়া, মোয়াজ্জেম হোসেন, আব্দুল মতিন, মাসুম মিয়া, আলম মেম্বার, আওয়ামীলীগ নেতা এড.আব্দুর আউয়াল প্রমুখ।
উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৮৮৮ টি। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪৩৩ ও পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৪৫৫।

You must be logged in to post a comment.