Uncategorized

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা’ থেকে গ্রেনেড-গুলির শব্দ

মৌলভীবাজার: মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম।

বুধবার সকাল থেকে তারা মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকার একটি দোতলা ভবন ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের একটি একতলা বাড়ি ঘিরে রাখে।  বড়হাট এলাকার ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ও গুলির নিক্ষেপ করা হচ্ছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহাজালাল জানান, জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি ও সদর উপজেলার  ফতেপুর গ্রামের একটি একতলা বাড়ি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

বাড়ি দুটি ফিরে ফেলার পর বড়হাট এলাকার বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ ও গ্রেনেড ছোড়া হয়। এ সময় বাইরে থেকে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশের সঙ্গে শ্রীমঙ্গল র‌্যাব-৯-এর সদস্যরা যোগ দিয়েছে। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

Harvesting embryonic stem cells, genetically modifying foods, and testing for genetic diseases or conditions are a few how to write a rough draft essay hot debates iii