Uncategorized

বিপিএলের নিলাম আজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর)। ১১২ জন দেশি ও ২০৮ জন বিদেশি ক্রিকেটার আছেন প্লেয়ার ড্রাফটের ভাগ্যের লটারিতে। যেখানে আকর্ষণের কেন্দ্রে আছেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুপুর ১২টায় রাজধানীর র‌্যাডিসন হোটেলের গ্র্যান্ড বল রুমে শুরু হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট।

এবার টুর্নামেন্ট মাঠে গড়াবে ২ নভেম্বর। এ আসরে অংশ নিবে সাতটি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। দলগুলো ইতোমধ্যে তাদের আইকন ক্রিকেটার নিশ্চিত করেছে।

ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, রাজশাহী কিংসে মুশফিকুর রহিম, খুলনা টাইটান্সে মাহমুদউল্লাহ রিয়াদ, চিটাগাং ভাইকিংসে সৌম্য সকার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তামিম ইকবাল, রংপুর রাইডার্সে মাশরাফি বিন মুর্তজা এবং সিলেট সিক্সার্সে সাব্বির রহমান থাকছেন আইকন হিসেবে।

সিলেট ছাড়া বাকি দলগুলো গত আসর থেকে চারজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে।

আজ প্লেয়ার ড্রাফটে প্রতিটি দল দেশিয় সর্বনিম্ন ১০ জন থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটারকে কিনতে পারবে। ড্রাফট থেকে অন্তত দু’জন বিদেশি ক্রিকেটারও নিতে হবে দলগুলোকে।

এবার একাদশে পাঁচজন বিদেশি ক্রিকেটার রাখা যাবে বলে দলগুলো আগেই পছন্দমতো অনেক বিদেশি তারকার সঙ্গে চুক্তি করেছে। একাদশে অন্তত তিন জন বিদেশি রাখতেই হবে প্রতিটি ম্যাচে।

এদিকে, বরিশাল বুলসের আইকন ছিলেন মোস্তাফিজুর রহমান। আর্থিক শৃঙ্খলা রক্ষা করতে না পারায় দলটি এবার বিপিএলে অংশ নিতে পারছে না। সেক্ষেত্রে মোস্তাফিজকে কোন দল পাবে তা আজ ড্রাফটেই ঠিক হবে।

নিলামের মাধ্যমেই দলগুলো নিতে পারবে বাঁহাতি এ পেসার। তার ভিত্তি মূল্য থাকবে ৪৫ লাখ টাকা। মোস্তাফিজের পর দুই ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ও নাজমুল হোসেন শান্তর নাম উঠবে ড্রাফটে। গেল আসরেও বরিশাল বুলসের হয়ে খেলেছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাফীস।

ব্যাটসম্যানদের তালিকা থেকে জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, হাসানুজ্জামান; বোলারের তালিকা থেকে আরাফাত সানি, আবুল হাসান রাজু, আবদুর রাজ্জাক ও আবু হায়দার রনির দিকে চোখ থাকবে দলগুলোর।

বিদেশি ক্রিকেটারের মধ্যে দৃষ্টি থাকবে দিনেশ চান্দিমাল (শ্রীলংকা), আজহার আলী, কামরান আকমল ও মিসবাহ-উল-হক (পাকিস্তান) এবং টিম ব্রেসনান (ইংল্যান্ড), উপুল থারাঙ্গা (শ্রীলংকা) ও গ্যারি ব্যালান্স (ইংল্যান্ড) এই সাতজনের দিকে।

I was trying to think of some words check this thing out to boost your spirits for the new year and thought that this simple tip might just do it dream big dreams, but at the same time, search for, explore and exploit all possibilities-life is full of them