Uncategorized

বিনোদ খান্নার মৃত্যুতে বলিউডে শোক

বৃহস্পতিবার মুম্বাইতে ৭০ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা বিনোদ খান্না। গত ৩১ মার্চ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকাল ১১ টা ২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিনোদ খান্না। ইউরিনারি ব্লাডারে সংক্রমণের জন্য তার মৃত্যু হয়েছে।’ চার ছেলে রাহুল, অক্ষয়, সাক্ষী ও এক মেয়ে শ্রদ্ধা এবং স্ত্রী কবিতা খান্নাকে রেখে গেলেন বিনোদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

এই খবর পাওয়ার পরই ‘সরকার থ্রি’-এর প্রোমোশনাল ইভেন্ট বাতিল করে হাসপাতালে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘প্রখ্যাত অভিনেতা এবং বিজেপি সাংসদ বিনোদ খান্নার মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি।’ আশা ভোঁসলে টুইট করেছেন, ‘খুব খারাপ লাগছে বিনোদ খান্নাজির খবর শুনে। শেষদিন পর্যন্ত একজন তারকা ছিলেন। ওর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

‘অমর আকবর অ্যান্টনি’তে অমরের চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ। সেই কথা মনে রেখে ঋষি কাপুরের টুইট, ‘তোমাকে মিস করব অমর। রেস্ট ইন পিস।’ অনুপম খের লিখেছেন, ‘বিনোদ খন্নাকে ওর লার্জার দ্যান লাইফ পারফরম্যান্সের জন্য মনে রাখব। ওর মতো খুব কম মানুষই আছেন। মিস করব স্যার।’ শত্রুঘ্ন সিনহার টুইট, ‘বিনোদ খান্না সত্যিই আমার আপন ছিলেন। আমি শ্রদ্ধা করতাম। দারুণ হ্যান্ডসাম ও ট্যালেন্টেড সুপারস্টার আর নেই।’

Kath hubbard says june 11, 2012 at 12 54 pm another lit mag to add to pro-essay-writer.com/ my collection