Uncategorized

বামৈলে বাস চাপায় বাবা-মেয়ে নিহত

বাড়ি থেকে বাবা-মেয়ে বের হয়েছিলেন ঈদের কেনাকাটা করতে; কিন্তু রাস্তা পার হতে গিয়ে ঘাতক বাস কেড়ে নিল তাদের প্রাণ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডেমরার বামৈল বাসস্ট্যান্ড এলাকায়। বুধবার সন্ধ্যায় বাসের চাপায় পুলিশ কনস্টেবল আরিফুল জামান রতন (৪০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩) ঘটনাস্থলে নিহত হন।
নিহত পুলিশ কনস্টেবল আরিফুলের ভাই অ্যাডভোকেট মামুন জানান, তার ভাই আরিফুল কোর্ট জিআরওতে কর্মরত। সন্ধ্যায় ডেমরার হাজীনগরের বাসা থেকে বাবা-মেয়ে বের হন ঈদের কেনাকাটা করার জন্য। বামৈল বাসস্ট্যান্ডে তারা রাস্তা পাড় হওয়ার সময় রানীমহল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ওসি জানান, ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Im osten waren einleitungssatz essay es vor allem aus dem exil zurückgekehrte und der sozialistischen idee und der kommunistischen partei nahestehende autoren, die sich einem moralischen erziehungskonzept verpflichtet fühlten