বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশের চরম সর্বনাশ করেছে খুনিরা -বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
আশিকুর রহমান হান্নান:
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘বঙ্গবন্ধুর সেই স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য।’
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশের চরম সর্বনাশ করেছে খুনিরা। বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছিল, সেদিন শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণেই প্রাণে বেঁচে যান কিন্তু তাঁকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিচক্র ভেবেছিল ইতিহাস থেকে তাকে চিরতরে বিচ্ছিন্ন করা যাবে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার প্রতীক। বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাসকে বুকে ধারণ করে তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে তা বাস্তবায়িত করতে হবে। যতোদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুকে ভুলতে পারবে না।’
চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বজলুর রহমান বজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা অাওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক অাব্দুল অাজিজ, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন মহিলালীগের সভাপতি পারভীন আক্তার, উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, অাওয়ামীলীগ নেতা মতিউর রহমান অাকন্দ, নবকিশলয় হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজিবর রহমান, উপজেলা অাওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য অাব্দুল করিম পাঠান, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবিদ হাসান চানমিয়া, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক শফিকুল ইসলাম জাহিদ, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অাবুবকরসহ অনেকে।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

You must be logged in to post a comment.