ফেরিঘাটে হুড়োহুড়িতে নিহত ৫, আহত অর্ধশতাধিক
শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে ঘরমুখো মানুষের হুড়োহুড়িতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
বুধবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে তাড়াহুড়ো করে নামতে যান যাত্রীরা। এসময় যাত্রীদের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ফেরির পল্টুনেই কয়েকজন মারা যান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধার কাজ শুরু করেন। আহতদের ঘাটের বিভিন্ন স্থানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের অবস্থা বেশি খারাপ তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ৭ জন যাত্রী ফেরি থেকে নামার সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা গেছে।


You must be logged in to post a comment.