প্রিয়াঙ্কার বয়স যখন ১৯ শে নস্টালজিক।
বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন ‘আন্তর্জাতিক আইকন’। বলিউড ছাড়িয়ে এখন তিনি হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। আর চলতি বছরটাও প্রিয়াঙ্কা চোপড়ার জন্য অন্যতম ব্যস্ত বছর। তবে তারই মাঝে স্মৃতির পাতা উল্টো নস্টালজিক হয়ে পড়লেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯ বছর বয়সের একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তাকে সাদা বিকিনি ও ট্রাউজার পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে কপালে আবার টিপও পরেছেন। যাকে বলে কিনা ইন্দো-ওয়েস্টার্ন লুক। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ”লজ্জা শব্দটা কোনোদিনও শুনিনি। বছর ১৯-এর ছবি।” হ্যাশট্যাগে দিয়েছেন #বিন্দিঅ্যান্ডবিকিনি।
এর আগে গত জানুয়ারিতে ১৭ বছর বয়সের সময়ের একটি ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তাকে বেলবটম জিন্স ও ডেনিম জ্যাকেট পরে থাকতে দেখা গেছে।
প্রসঙ্গত, ১৯৮২ সালের ১৮ জুলাই বিহারের জামসেদপুরে জন্মগ্রহণ করেন প্রিয়াঙ্কা চোপড়া। বাবা অশোক চোপড়া ও মা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনবাহিনীর চিকিৎসক ছিলেন। প্রিয়াঙ্কার বাবা পাঞ্জাবি আর মা ঝড়খণ্ডের মেয়ে। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। এরপর হলিউডের একাধিক ছবিতেও কাজ করে ফেলেছেন তিনি। আর বর্তমানে সঙ্গীত শিল্পি নিক জোনাসকে বিয়ে করে মার্কিন মুলুকেই বসবাস করছেন প্রিয়াঙ্কা।


You must be logged in to post a comment.