Uncategorized

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে নিউইয়র্ক সিটির জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এছাড়া সেখানে নিউইয়র্ক ছাত্রলীগের নেতাকর্মীসহ প্রবাসী বাঙালিদের অনেকেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পরে সেখান থেকে নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই দিন তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘের সংস্কার-বিষয়ক এক উচ্চ পর্যায়ের এবং জাতিসংঘ সদর দপ্তরের এক বৈঠকে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওনা হবেন। ভার্জিনিয়ায় এক সপ্তাহ অবস্থানের পর তিনি ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ২ অক্টোবর দেশে ফিরবেন।

Bolts will encompass contiguous kankokulators expecting data streams partitioned by a https://eduessayhelper.org common key type, and a new bolt will be created whenever an additional partitioning operation is required