নরসিংদীতে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় এক বাস ড্রাইভার ও তার দুই সহযোগীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট মেহনাজ সিদ্দিকি এই আদেশ দেন।
নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার রাতেই আসামিদের আটক করার পরদিন নির্যাতিতা কিশোরী বাদী হয়ে মামলা করে।
ওই মামলায় তিন আসামীকে আদালতে পাঠানো হয়। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ১ দিন করে তিনজনেরই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অভিযুক্ত তিনজন আসামীকে ঢাকায় নিয়ে ডিএনএ পরীক্ষা করানো হবে।
অন্যদিকে বুধবার দুপুরে ভুক্তভোগী ওই কিশোরীর সঠিক বয়স নির্ধারণের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ১৬ বছর কিশোরী বাসযাত্রীকে বাস থেকে নামিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে বাসচালক ও তার দুই সহযোগী। সোমবার সন্ধ্যায় নরসিংদীর শালিধায় পৌর বাস টার্মিনাল এলাকার ময়লার ভাগাড়ে কিশোরীর মুখ বেধে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে সোমবার রাতেই গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিনজন হলো- মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার মো: রাব্বি (২৪) ও পলাশ উপজেলার দক্ষিন দেওড়া এলাকার জাহিদুল হক (২০)। নির্যাতনের শিকার ১৬ বছরের ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা।
Related
You must be logged in to post a comment.