তৃতীয় সংসার ভাঙছে শ্রাবন্তীর
বিনোদন ডেস্ক:
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী জীবনে আবারো ঝড়। ফের ভাঙনের ইঙ্গিত শ্রাবন্তীর সংসারে। দেড় বছর আগে, ২০১৯ সালের ১৭ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে গোপনে বিয়ে সারেন শ্রাবন্তী ও কেবিন ক্রু সুপারভাইজার রোশান সিং।
টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী ও রোশন সিং। সেই কথা স্বীকারও করেছেন দুজন। শ্রাবন্তীর স্বামী রোশন সিং তাদের সংসার ভাঙনের বিষয়ে জানিয়েছেন, হ্যাঁ, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই, আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।
এ প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য, প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেদের মতো করে সমাধান করে নেব।
উল্লেখ্য, পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, ওর নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে সে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা।সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায়। তার পরই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম। তার সঙ্গে জমজমাট বিয়ের অনুষ্ঠানো হয়। ভালোই চলছিল সব। তবে হঠাৎ এমন কী ঘটল, যাতে সংসারের দেওয়ালে ভাঙন? জল্পনা জমছে টলিপাড়ায়।

You must be logged in to post a comment.