ঢাবির ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৫৬ হাজার ৯৭২ শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ৫ হাজার ৬২২ জন। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
সোমবার (২৭ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

You must be logged in to post a comment.