ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন-পূর্ব ঘরোয়া প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ডেমরা নিউজ:ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচন-পূর্ব ঘরোয়া প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা অ্যাডভোকেট আফজাল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর সাবেক মেয়র সাইদ খোকন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন রুহুল ।

এ সময়ে বক্তারা বলেন আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতা কর্মীদের ভোট কেন্দ্রে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত করে নৌকা প্রতীকে ভোট প্রদান করতে হবে ।
তারা আরো বলেন আগামী শনিবার যে উপ-নির্বাচন হবে তাতে মনু ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিব।

You must be logged in to post a comment.