Uncategorized

ঢাকা মহানগর দক্ষিণ ৬৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ডেমরা নিউজ: ঢাকা মহানগর দক্ষিণ ৬৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন পালন করা হয়েছে। ১৫ই আগষ্ট মঙ্গলবার বিকেলে ৬৭নং ওয়ার্ডের সারুলিয়া ওলামালীগ কার্যালয় সংলগ্নে এ শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মোঃ আবুল কাসেম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ই আগষ্টের স্মৃতিচারন ও বঙ্গবন্ধুর জীবন-আদর্শের কথা বর্ণনা করে বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ। আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, ডেমরা থানা আওয়ামীলীগ নেতা হাজী আক্তার হোসেন, সাজিদুর রহমান বকুল, এম.এম হুদা, হাফিজ উদ্দিন, মঞ্জুরুল ইসলাম বাহারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের শতশত নেতাকর্মী।

More than a few thousand natives anyone could try these out were found in america and the native spoke hundreds of various languages