leadnewsডেমরা

ডেমরা নার্সারিতে থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত  যুবকের লাশ উদ্ধার

ডেমরা নিউজ:ডেমরায় ডেমরা-রামপুরা সড়কে পাশে ¯িœগ্ধা নামে একটি নার্সারির পেছন থেকে অনুমান (৩১) বছর বয়সের হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট শনাক্তের জন্য মৃতের ডিএনএ ও আঙ্গুলের ছাপসহ প্রয়েজনীয় নমুনা সংগ্রহ করেছে। ওই দিন বেলা ১১ টায় আমুলিয়া মডেল টাউন সংলগ্নে এ লাশ চোখে পড়ে। মৃতের হাত-পা সাদা রশি দিয়ে বাঁধা ও গলায় সাদা রশি পেচানো ছিল। গায়ে পড়নে ছিল ফ্যাকাশে আকাশি রঙের জিন্সের প্যান্টও ভায়োলেট-রয়েল ব্লু রঙের ফুলহাতা জার্সি। লাশের বাম পাশে মুখ দিয়ে বের হওয়া রক্তের দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছেন, সোমবার দিবাগত গভীর রাতে কে কারা ওই যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে চলে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলাবার বেলা ১১ টার দিকে নার্সারিতে গাছ কিনতে আসেন এক ভদ্রলোক। তিনি গাছ দেখতে দেখতে নার্সারির পেছন দিকে গিয়ে দেখেন পেছনে একটি মানুষ শুয়ে আছে। পরে নার্সারির মালিক আজাদকে ডেকে নিয়ে কাছ থেকে দেখেন হাত-পা বাঁধা ও গলায় সাদা রশি পেচানো এক যুবক পড়ে আছে। এ ঘটনায় তারা পুলিশে খবর দিলে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে আসেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্ ইফতেখার আহম্মেদ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দ্বীন মোহাম¥দ।

এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ের পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের কার্যক্রম ও লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। আর  এ বিষয়ে যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।