ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের অনুদান দিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু
মো.বশির উদ্দিন: ডেমরায় আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সাময়িক অনুদান দিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু । আজ সকালে ডেমরার আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
গত ২৫ ডিসেম্বর ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তক বিজয়ের ৪৯ বছর পূর্তি এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ৩২ জন বীর মুক্তিযোদ্ধা কে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
ঐ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। এ সময় তিনি ডেমরার বীর মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত তহবিল হইতে ২লক্ষ টাকা সাময়িক অনুদান দেয়ার ঘোষণা দেয় ।
তার সে অনুদানের অর্থ ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর উপস্থিতিতে ৩২জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সমান ভাবে বিতরণ করা হয়েছে ।
এ সময়ে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো.আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন।
এসময় মুক্তিযোদ্ধারা বলেন এমপি মহোদয় আমাদের এর সম্মান দেয়াতে আমরা তার প্রতি আন্তরিক ভাবে খুশি তবে আমাদের দাবি ডেমরাতে মুক্তিযোদ্ধাদের বসার কোন অফিস নাই আমাদের একটা অফিসের দাবি এবং পর্যায়ক্রমে ডেমরার প্রত্যেকটা রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হোক।

You must be logged in to post a comment.