Uncategorized

ডেমরায় হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ২

ডেমরা নিউজ:ডেমরায় পুলিশের পৃথক অভিযানে দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১০০ পুড়িয়া হেরোইন ও  ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার দিনগত রাত ১২ টার পরে বড়ভাঙ্গা ও পাড়া ডগাইর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের মৃত লিয়াকত আলীর ছেলে জুবায়ের আলী (২০), ডেমরার ডগাইর পশ্চিম পাড়ার সিরাজুল ইসলামের ছেলে মইনুল ইসলাম ওরফে মিল্টন (১৮)। এসব বিষয়ে ওই রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  পৃথক দু’টি মামলা হয়েছে।

Denn wenn ein technologie-monopol fast zwei milliarden leser erreicht und die inhalte-auswahl kontrolliert, ist das das genaue seminararbeit muster gegenteil von vielfalt