leadnewsঅপরাধডেমরা

ডেমরায় শ্বাসরূদ্ধ করে গৃহবধূ হত্যার অভিযোগে  স্বামীর বিরুদ্ধে মামলা 

ডেমরা নিউজঃ ডেমরায় মোছা. আয়েশা সিদ্দীকা শান্তা (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ঘর তালা দিয়ে তার স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতের ছোট চাচা রেজাউল করিম লিখন (৩৬) বুধবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. কামাল হোসেনের (৩৬) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে  আসামি পলাতক রয়েছে। গত বুধবার দুপুরে পূর্ব-বক্সনগর বকুলতলা পাঠাওয়ালা গলির বিল্লালের বাড়ী থেকে শান্তার লাশ উদ্ধার করে পুলিশ। খুনি কামাল হোসেন ওই বাড়ীর ভাড়াটিয়া ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন বাড়েপাড়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
মৃতের ছোট চাচা মো.রেজাউল করিম লিখন বলেন, গত বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে শান্তার স্বামী মোবাইল ফোনে আমার মেঝ ভাবি মোছা. নাজমাকে জানায় শান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা সবাই ঘটনাস্থলে এসে দেখি শান্তার ফ্ল্যালে তালা মারা। পরে বাড়ীর কেয়ারটেকার ও প্রতিবেশী ভাড়াটিয়াদের নিয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখি শান্তার লাশ বিছানায় শোয়ানো। এ সময় পুলিশে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রায় ১ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় শান্তার। ওই সময় তাকে নগদ ২ লক্ষ টাকা দেয় শান্তার বাবা। গত ৬/৭ মাস আগে আবারও ১ লক্ষ টাকা দাবি করে মিছির আলী। এদিকে গত ২ মাস আগেও একটি মেয়ের সাথে সম্পর্কজনিত কারণে শান্তার সঙ্গে অনেক অশান্তি করে মিছির আলী। গত মঙ্গলবার রাতে শান্তার সঙ্গে ঝগড়া করে কামাল হোসেন। পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে কামাল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এস.আই মো. আব্দুল আওয়াল বলেন, ঘটনার পর খবর পেয়ে গত বুধবার দুপুরে আমরা শান্তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠাই এবং ওই রাতেই এ ঘটনায় থানায় মামলা হয়। আর নিহত শান্তার পলাতক স্বামী কামাল হোসেনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে যা প্রক্রিয়াধীন রয়েছে।