ডেমরায় শিবিরের সদস্য গ্রেফতার
ডেমরা নিউজ: ডেমরায় মো. ইয়াছিন (২১) নামের শিবিরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডেমরার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবু কাউছার। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধায় সারুলিয়া বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার নিজ কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। এ সময় অজ্ঞাত আরও ৩/৪ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় ইয়াছিনের কক্ষ তল্লাশি করে তিনটি ব্যক্তিগত রিপোর্ট বই, তিন পাতা ব্যক্তিগত প্রতিবেদন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিরোনামে দু’টি লিফলেট ও পাকিস্তানি রাজনীতির বিশ বছর নামক একটি বই উদ্ধার করে পুলিশ। তিনি ওই মসজিদের খাদেম ও সারুলিয়া ইউনিয়নের ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্য হিসেব কাজ করতেন। ইয়াছিন কুড়িগ্রামের রাজারহাট থানার মেঘলী গ্রামের ওমর আলীর ছেলে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি এসএম কাওসার জানায়, রাষ্ট্র ও সরকারী প্রতিষ্ঠানের সম্পত্তি ক্ষতি, অন্তর্ঘাতী কাজ করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করার অপরাধে ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে। সে ও তার সাথীরা সদস্যপদ গ্রহণ করে সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন, প্রচার ও নির্দেশনা মোতাবেক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধ্বংসাত্বক কার্যকলাপ করার পরিকল্পনায় লিপ্ত ছিল। এ বিষয়ে মঙ্গলবার রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন’র ২৫-ঘ ধারায় মামলা হয়েছে।

You must be logged in to post a comment.