leadnewsডেমরা

ডেমরায় র‌্যাব-৩ এর অভিযানে ৮৩০পিস ইয়াবাসহ রাইসুল গ্রেফতার

ডেমরা নিউজঃ ডেমরায় র‌্যাব-৩ (সিপিসি-২ মগবাজার) এর অভিযানে মো. রাইসুল ইসলাম (৩২) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮৩০ পিস ইয়াবা যার অনুমান মূল্য ২ লক্ষ ৪৯ হাজার টাকা, বিভিন্ন নামীয় ৫ টি পাসপোর্ট ও ১ টি মোবাইল সেট উদ্ধার করে র‌্যাব। মঙ্গলবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার সন্ধায় ডেমরার শহর পল্লী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই দিনগত রাত ১ টার দিকে এ বিষয়ে রাইসুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ১৯৫২ সালের পাসপোর্ট অপরাধ আইনের ৩ (১) (চ) ধারায় মামলা দায়ের করেন র‌্যাব-৩। গ্রেফতার রাইসুল নোয়াখালির চাটখিল থানার বদলকোট গ্রামের মোহাম্মদ উল্লাহ চৌধুরী বাবুলের ছেলে। সে ডেমরার শহর পল্লী আবাসিক এলাকার আবুল কালামের বাড়ীর ভাড়াটিয়া।  

 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর বরাত দিয়ে ডেমরা থানার এসআই মৃগাংক শেখর তালুকদার বলেন, মাদক চোরাকারবারি রাইসুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এদিকে এ ঘটনায় আদালত তার বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।