ডেমরায় রিভলবারসহ গ্রেফতার
ডেমরা নিউজ ডেমরায় ৭ চেম্বার বিশিষ্ট ১ টি রিভলবারসহ মো. রাজীব থানদার (২৫) নামে এক ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। রাজীব গোপালগঞ্জের সদর থানার নিজড়া গ্রামের (থানদার বাড়ী) সাইফুল থানদারের ছেলে। তারা বর্তমানে ডেমরা বাজার নামাপাড়ার মো. আবুল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম জানায়, ছিনতাই চক্রের সদস্য উক্ত রাজীবকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ডেমরা বাজার নামাপাড়া তাদের বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে ডেমরা থানায় রাজীবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
ডেমরা থানা ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, রাজীব দীর্ঘদিন ধরে একটি ছিনতাই চক্রের সঙ্গে থেকে ডেমরা ও আশপাশের এলাকায় অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই করতো। খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে রাজীব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরী করে বলে এলাকায় পরিচয় দিয়ে থাকে।

You must be logged in to post a comment.