leadnewsডেমরা

ডেমরায় যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা ॥ স্বামী জেলে

ডেমরা নিউজঃ
ডেমরায় দাবিকৃত যৌতুকের টাকার জন্য নির্যাতনের শিকার হয়েছেন আয়শা অক্তার ডলি (২৪) নামের এক গৃহবধূ। এ ঘটনায় তার যৌতুকলোভী স্বামী মো. হেলাল হোসেন রতনের (২৭) বিরুদ্ধে বুধবার সকালে ডেমরা থানায় মামলা করেন ওই গৃহবধূ। ওই দিনই রতনকে তার বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ । এদিকে মহামান্য আদালত অভিযুক্তকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডেমরা থানার অপারেশন অফিসার স্নেহাশীষ রায়। রতন কুমিল্লার মনোহরগঞ্জ থানার হাতিমারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ডেমরার কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন মজুমদারের বাড়ীর ভাড়াটিয়া।

গৃহবধূর বরাত দিয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই কুদ্দুস জানায়, পূর্বের দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে গত মঙ্গলবার রাতে স্ত্রী ডলির ওপর প্রচন্ড ক্ষিপ্ত হন রতন। বাকবিতন্ডার এক পর্যায়ে তিনি রড দিয়ে ডলিকে পিটিয়ে নীলা ফুলা জখম করেন। টাকা না দিলে ডলির পরিবারকে বিভিন্ন ক্ষতি করবেন বলেও হুমকি দেন রতন। এদিকে ঘটনার খবর পেয়ে ডলির দুই ভাই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ বছর আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় ডলি ও রতনের। বিয়ের আগেও তারা আতœীয় ছিলেন। তাদের সংসারে লামইয়া নামে একটি সন্তান জ¤েœর কিছুদিন পর থেকেই রতন মাদকাসক্ত হয়ে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে সে ১ লক্ষ টাকা যৌতুক চেয়ে ডলির ওপর বিভিন্ন শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছেন।