leadnewsডেমরা

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

…….

মাহবুব মনি
নগরীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে জুবায়ের হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। মৃত জুবায়ের লক্ষীপুরের রায়পুর থানার মধ্য কাঞ্চনপুর গ্রামের শাহরুল আলম সবুজের ছেলে। তারা বর্তমানে ডেমরার বাঁশেরপুল ইস্টার্ন হাউজিং’র হাজী আ. রবের বাড়ীর ভাড়াটিয়া।
মৃতের পরিবার ও ডেমরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর দুপুরে মৃত জুবায়ের জুম্মার নামাজ পড়তে স্থানীয় বায়তুস সাত্তার জামে মসজিদে আসে। এ সময় ৪ তলায় মসজিদের ছাদে সবার অগচোরে খেলার ছলে শিশুটি পাইপ দিয়ে পাশ্ববর্তী বৈদ্যুতিক লাইনের তারে আঘাত করে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের মেঝেতে লুটিয়ে পড়ে ওই শিশু। খবর পেয়ে অজ্ঞান অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার বাবা মা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরের অবনতি হতে থাকে। এদিকে ২০ ডিসেম্বর বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু জুবায়েরের মৃত্যু হয়। এ বিষয়ে বুধবার সন্ধায় মৃতের মা মোছা. পারভীন অক্তার ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
।