ডেমরায় চারতলা সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
ডেমরার সারুলিয়ায় মঙ্গলবার খেলা করতে গিয়ে পাঁচতলা ভবনের চতুর্থতলার সিঁড়ি থেকে নিচে পড়ে আরিফ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শিশুটির বাবা পরিবহন শ্রমিক মোস্তাক আহমেদ জানান, ডেমরার সারুলিয়া বাহিরটেংরা ওরিয়েন্টাল স্কুল রোড মফিজুলের বাড়ির চতুর্থতলায় পরিবার নিয়ে থাকেন তিনি। তার ছেলে আরিফ হোসেন মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলা করতে যায়। তিনি জানান, ওই বাড়ির সিঁড়িতে রেলিং ছিল না। এ অবস্থায় খেলা করতে গিয়ে চতুর্থতলা থেকে সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে যায় আরিফ হোসেন। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। তিন ভাইয়ের মধ্যে আরিফ ছিল ছোট। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার রায়পুরে। সে ডেমরা এলাকার আলফালা স্কুলের নার্সারির ছাত্র।

Customs which information is displayed in your www.topspying.com movie cells