ডেমরায় ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ডেমরা নিউজঃ ডেমরার ‘আদর্শ শিশু শিক্ষা নিকেতন এন্ড উচ্চ বিদ্যালয়’র ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপী ওই স্কুল সংলগ্ন মীরপাড়া দীঘিরপাড় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলটির প্রধান শিক্ষক মো. আরিফুর রহমান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক মো. শোয়াইব শান্ত। এশিয়ান টিভি ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. শহিদুল্লাহ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৯ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর সালাহ্ উদ্দিন আহমেদ। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির সংরক্ষিত ২২ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল। প্রধান আলোচক ছিলেন ডেমরা শিক্ষা থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম.এ.সিদ্দিক মিয়া। বিশেষ আলোচক ছিলেন রামপুরা ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সাইফুল ইসলাম। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকমহলসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পর্যায়ক্রমে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

You must be logged in to post a comment.