ডেমরায় কসমেটিক ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ গ্রেফতার-২
মো. মাহবুবুর রহমান ভূইয়া :রাজধানীর ডেমরায় ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। এ বিষয়ে সোমবার রাতে ডেমরা থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ডিবি পুলিশ। এর আগে সোমবার বিকালে ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ড মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পালসার লাল মোটর সাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হল- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বৈদ্দেরখিল গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে মো. আমান (৩৪) ও কুমিল্লার দক্ষিণ সদর থানার ধর্মপুর গ্রামের মো. নাবালোক মিয়ার ছেলে মো. আজীজ (৩০)। এ ঘটনায় মো. আজীজ-১ (৫৫) নামে আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।
ডিবি পুলিশের বরাত দিয়ে ডেমরা থানা পুলিশ আরও জানায়, উক্ত মাদক ব্যবসায়ী আমানের কসমেটিক ব্যবসার আড়ালে তারা কুমিল্লা থেকে কখনও নিজের পিক-আপ কাভারভ্যানে করে আবার কখনও মোটর সাইকেলযোগে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা-ফেনসিডিল বিক্রি করে আসছিল। গ্রেফতারের পরে তাদের ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানায় ডেমরা থানা পুলিশ।

You must be logged in to post a comment.