ডেমরায় আশ্রয় ওয়েলফেয়ার অরগানাইজেশন এর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ সরকার সুমন(ডেমরা):ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে বুধবার বিকেলে স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা সংলগ্নে ছয়শতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি, পোলার চাল ও দুধ বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামানের সঞ্চালনায় এ কর্মসূচিতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার শাহীন, শহর ও সমাজ সেবা কার্যক্রম-১, ঢাকা এর সভাপতি মোঃ জাকির হোসাইন, প্রচার ও গণসংযোগ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বি.এইচ.এস.এস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জি. আসাদুর রহমান মিলন, হাসির প্রদীপ সংগঠনের সভাপতি মোঃ সোয়াইবসহ প্রায় ২০টি সামাজিক ও সেবামূলক সংগঠনের সদস্যবৃন্দ।
অপর দিকে ডেমরায় সামাজিক ও সেবামূলক সংগঠন “নিরাপদ জীবন চাই” এর উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সারুলিয়ার বড়ভাঙ্গাস্থ সংগঠনের নিজ কার্যালয়ে এ শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন কিরনের সভাপতিত্বে এবং মাসুম বিল্লাহ খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় তিনশতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী তুলে দেন আলহাজ্ব তালুকদার গোলাম মোস্তফা খোকন। এ সময়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বড়ভাঙ্গা যুবসংঘের সভাপতি আলমগীর হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, হাজী আরিফুর রহমান, নূর -আলম ভূঁইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ আহাম্মেদ, মোঃ বেলায়েত হোসেন খসরু, শাহ্ আলম বাবলু, জিয়াউর রহমান সেলিম, তরিকুল ইসলাম দিলনবী, সৈয়দ মোঃ দুলালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

You must be logged in to post a comment.