leadnewsডেমরা

ডেমরায় আওয়ামী লীগের নির্বাচনী সভা

ডেমরা নিউজঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ডেমরায় আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সোমবার বিকালে সারুলিয়া এলাকায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীরা।

রফিকুল ইসলাম খাঁন মাসুদ বলেন, দেশ ও জাতীর সার্বিক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করতে হবে। সে লক্ষ্যে ঢাকা-৫ আসনেও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে মাঠে থেকে নৌকার প্রচারণার আওয়ামী লীগের সব নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। আর এবারের সংসদ নির্বাচনেও জনগনকে সঙ্গে নিয়ে যে কোন মূল্যে নৌকাকে বিজয়ী করতে সবার প্রতি আহবান জানান অ্যাডভোকেট মাসুদ।