leadnewsডেমরা

ডেমরাস্থ বৃহত্তর কুমিল্লার ২য় বার্ষিক সাধারণ সভা উদযাপন

খিজির মুত্তাকী চৌধুরী :২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ডেমরাস্থ বৃহত্তর কুমিল্লার ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্য সানারপাড়স্থ “প্রেসিডেন্ট ক্যাফে রূফটপ রেস্টুরেন্ট”- এ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের এজিএম এডভোকেট রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা- এর কর্মকর্তা জনাব খায়রুজ্জামান চৌধুরী মামুন। এছাড়াও শ্রম অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইমাম হোসেন, অগ্রণী ব্যাংকের বৃহত্তর কুমিল্লা অফিসার এসোসিয়েশনের সেক্রেটারি হুমায়ুন কবির, অগ্রণী ব্যাংকের এসপিও মফিজুল ইসলাম শাহীন, বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিঃ এর কর্মকর্তা শফিকুল ইসলাম বাবুল, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের কর্মকর্তা তফাজ্জল হোসেন, ওরিয়েন্টাল স্কুল রোডস্থ বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, গ্রীনসিটি আবাসিক এলাকার সম্মানিত মহিলা সদস্য মিসেস এরিন জাহানসহ অনেকে উপস্থিত ছিলেন। সঅয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বুড়িচং উপজেলাস্থ লোহাইমুড়ি চৌধুরী বাড়ির অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য জনাব মোঃ আব্দুল জলিল চৌধুরী। সততা স্বনির্ভর সমিতি ডেমরায় বৃহত্তর কুমিল্লার বৃহত্তম সংগঠন। সাধারণ সভা অনুষ্ঠানে মহিলাদের  ঐতিহ্যবাহী বালিশ খেলাসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক কার্যক্রম সম্পন্ন হয়। সমিতির সদস্যদের স্বপরিবারে এবং কুমিল্লার বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রেসিডেন্ট ক্যাফে রেস্টুরেন্ট যেন হয়ে উঠে একটু করো কুমিল্লা। আনন্দ উচ্ছাস আর শিশু কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণের ফলে  এজিএম অনুষ্ঠান পরিণত হয় প্রাণের মেলায়।