ডেমরার অপহৃত কিশোরী চাঁদপুরে উদ্ধার : গ্রেফতার ১
ডেমরা নিউজঃ ডেমরার ১৫ বছরের অপহৃত এক কিশোরীকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে চাঁদপুর মতলব উত্তর থানা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় অপরহণকারী রানাকে (১৬) গ্রেফতার করে পুলিশ। শনিবার অপহৃতসহ গ্রেফতার রানাকে আদালতে সোপর্দ করে ডেমরা থানা পুলিশ। রানা ডেমরার বাঁশেরপুল সালামবাগ এলাকার মো. কাইয়ুমের ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে ডেমরা থানায় রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম জানান, মেয়েটি এ বছর এস.এস.সি পাশ করেছে। স্কুলে যাওয়া আসার সময় রানা মেয়েটিকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। বিষয়টি জানাজানির পর অপহৃতের বাবা বারন করে রানাকে শাসন করেন। এতে রানা ক্ষিপ্ত হয়ে অপহৃত ও তার বাবাকে হুমকি দেয়।
এসআই শাহ আলম আরও বলেন, গত ১৩ জুন বিকালে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা বলে গত ১৫ জুন ভুক্তভোগীর বাবা এ বিষয়ে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে তদন্তে জানা যায় গত ১৩ জুন মেয়েটি অপহরণ হয়।

You must be logged in to post a comment.